Tuesday, August 20, 2019

আরএক নির্ভয়া


আরএক নির্ভয়া


ভেজা কাপড়ে যায় না মোছা
তার চোখের জল,
বুকের ব্যথা ভুলবে কিরে
ঘৃণার আগুন শরীর জুড়ে
অসহয়তার নিষ্পেষণ
আজ যেন দাবানল।
বিচার আজ শক্তিধরের
কপটতার ছল,
তবু ঐযে দেখি হাজার হাজার
সুবিচারের লাগি করে চিৎকার
ন্যায়ের তরে মিলিত স্বর
দুখীরে দেয় বল।

প্রতিদিন নির্ভয়ারা কাঁদে গোপনে
বিশ্বাস হারিয়ে ফেলে এই জীবনে
দিতে হবে ভরসা, দিতে হবে সাহস
সুস্থ সমাজের অমলিন দর্পণে।